সেনাপ্রধানের আবেগঘন ভাষণ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীর চেতনার মূল ভিত্তি হলো সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় জাতির অসীম আত্মত্যাগ। এই চেতনা ধারণ করেই বাংলাদেশ বিশ্ব শান্তির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। সেনাপ্রধান তাঁর বক্তব্যের শুরুতেই জাতিসংঘ মিশনে প্রাণ উৎসর্গ করা ১৬৮ জন বীর সেনা ও পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,“আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা শান্তিরক্ষায় প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে।” জেনারেল ওয়াকার জানান, বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। বর্তমানে মোট ৫,৫১৮ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে নিয়োজিত আছেন। এর মধ্যে: সেনাবাহিনী: ৪৮৮০ জন, নৌবাহিনী: ৩৪৩ জন,বিমান বাহিনী: ৩৯৬ জন, পুলিশ বাহিনী:...