প্রকাশ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের মূলহোতার নাম? জানা গেল আসল তথ্য
সম্প্রতি, নিহত আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মূলহোতার নাম প্রকাশ- দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মূলহোতার নাম প্রকাশের দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যঘরে দাবির সূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক খুঁজে পাওয়া যায়। লিংকটিতে প্রবেশ করে ‘ব্রেকিং নিউজ: দীর্ঘ ১৩ বছর পর সাগর-রুনি হ’ত্যা’কা’ণ্ডের মূল হোতার নাম প্রকাশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যায়।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে কথিত প্রতিবেদন প্রকাশ করা ‘liveenewsbd’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।
কথিত প্রতিবেদনটিতে জাতীয় দৈনিকের সূত্র উল্লেখ করে দাবি করা হয়, “২০১২ সালে রাজধানীর পশ্চিম রাজা বাজারেে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এই ঘটনায় শেরে-বাংলা নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশেল আলম। মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জৈষ্ঠ্য প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যার পর পেরিয়ে গেছে দীর্ঘ ১৩ টি বছর। এতগুলো বছরে বাবা-মা হত্যার বিচার পেল না মেঘ। ৫ ই আগস্টের পর সেই হত্যার রহস্য উদঘাটনে গঠন করা হয় টাস্কফোর্স। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।।

Comments
Post a Comment