Posts

Showing posts from August, 2025

প্রশংসার জোয়ারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Image
  খাগড়াছড়ির অবহেলিত দুই গ্রাম, কারিগর পাড়া ও রেজামনি পাড়ার পাঁচ শতাধিক মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিদ্যুৎ, রাস্তা ও বিশুদ্ধ পানির সংকটে ভুগতে থাকা এই গ্রামের মানুষের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই কাজের জন্য তিনি বর্তমানে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। সেনাপ্রধানের নির্দেশনা ও মানবিক উদ্যোগ প্রায় তিন মাস আগে রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় সেনাপ্রধান স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলেন। গ্রামবাসীরা যখন তাদের প্রধান সমস্যা, বিশেষ করে বিশুদ্ধ পানির অভাবের কথা তুলে ধরেন, তখন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শিশুদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার খবর তাকে বিশেষভাবে বিচলিত করে। তার নির্দেশে একটি সোলার প্যানেল প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পের কাজ গত ১ জুলাই শুরু হয়েছে এবং আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। এর মাধ্যমে প্রতিদিন ৪,০০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। প্রকল্পের আওতায় ১,০০০ লিটারের দুটি এবং ২,০০০ লিটারের একটি পানির ট্যাংক স্থাপন করা হচ্...

জাতীয় নির্বাচন নিয়ে হঠাৎ একি বললেন প্রধান উপদেষ্টা

Image
  নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সে সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি জানিয়েছেন।’ দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা—বলেন শফিকুল আলম। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন।

আজ ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে

Image
  আজ রবিবার বিকেল ও সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পৃথক পৃথক সময়ে তাদের সঙ্গে যমুনায় বৈঠক হবে। এই বৈঠকে শুধু রাজনীতি নয়, শুধু নির্বাচন নয়, ড. মুহাম্মদ ইউনূসেরও ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। শনিবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-এর এক ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি। মোস্তফা ফিরোজ বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল (আজ রবিবার) তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। দল তিনটি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি।’ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা এবং নির্বাচন পরিস্থিতি একে অপরের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘এই সবগুলোর পেছনে একটাই উদ্দেশ্য যে নির্বাচনের একটা যে সুন্দর-সুষ্ঠু পরিবেশ হবে, নির্বাচনমুখী আবহাওয়া গড়ে উঠবে, সেটা যাতে না হয়। কারণ বিভিন্ন দলের নানা রকম দাবি আছে, প্রস্তাব আছে, সেগুলো যদি এখন সামনে আনা হয় যেহেতু পরস্পরবিরোধী এগুলোর সঙ্গে বিএনপির দ্বিমত আছে—বিএনপির প্রস্তাবের সঙ্গে জামা...

লাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পরিচয় জানালেন রাশেদ খান

Image
  রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদেরলাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পরিচয় জানালেন রাশেদ খান ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির ছাত্রনেতা সম্রাটকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন। লাল রঙের পোশাক পরিহিত ওই ব্যক্তি পুলি কনস্টেবল বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে রাশেদ লেখেন, লাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং – ৯৭১৭১৯৭২৪৩ সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।

উত্তেজিত রাজনৈতিক পরিবেশ, নতুন কিছু হতে চলেছে আজকে রাতে

Image
  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ সন্ধ্যার পর থেকে ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটছে। কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ-এর কর্মীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যার মধ্যে রাজনীতিবিদ নূর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, নির্বাচন কমিশন আজ সতর্ক করে জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে “সবচেয়ে বিপজ্জনক নির্বাচন” হতে পারে। তাদের মতে, সামাজিক অস্থিরতা ও অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সামনে আসতে পারে, যা রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে।

নুরুল হক নুরের কে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

Image
  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানান। তিনি বলেন, শনিবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। ফোনালাপে গতকালের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর আগে, গতকাল রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল যান।

নুরকে বেধড়ক পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তি কে?

Image
  রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির সভাপতি নুরুল হক নুরকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার সময় লাল টি-শার্ট পরে নুরের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।’ আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাপার নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবা...

নূরকে পেটাতে সেনাবাহিনীর যে অফিসার জড়িত. তথ্য ফাঁস

Image
  “হামলা আগে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার বিগ্রেডিয়ার শামস নুর কে ফোনে হুমকি দেয়”- এমন অভিযোগ করেন গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য আব্দুর জাহের।  এক ফেসবুক পোস্টে অভিযোগ করে জাহের বলেন,”নুরুল হক নুরের উপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার বিগ্রেডিয়ার শামস নুর ভাইকে ফোন দেয়, জাতীয় পার্টি এবং জিএম কাদেরের বিষয়ে কিছু না বলার জন্য বলে।” “নুর ভাই স্পষ্ট করে বলে, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতই। তখন বিগ্রেডিয়ার শামস এটার ফল ভালো হবে না বলে নুর ভাইকে থ্রেট করে।” এর কিছুক্ষণ পরেই আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেইন রাকিবের নেতৃত্বে আমাদের উপর হামলা শুরু হয়।  নুর ভাই আমাদের কার্যালয়ের সামনে প্রেসব্রিফিংয়ে ছিল। সেনাবাহিনী এবং পুলিশ কোনপ্রকার কথা ছাড়াই নুর ভাইকে হ/ত্যা/র উদ্দেশ্যে হামলা করে। আমাদের কার্যালয়ের ভিতরে আমাদের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙ্গেও নেতাকর্মীদের উপর হা/ম/লা করে সেনাবাহিনী। ওয়াকারের নিরাপত্তা অফিসার বিগ্রেডিয়ার শামস কার নির্দেশে আজ নুরুল হক নুরকে হুমকি দিয়েছে? জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্র...

নুরকে যে মেরে রক্তাক্ত করেছে অবশেষে তার পরিচয় পাওয়া গেল

Image
  রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টান মোড়ে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। এরপরই হামলার ঘটনা ঘটে। ণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এ পদক্ষেপ নেয়। বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ। নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুরস আহত হন অনেকেই। তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আবু হানিফ বল...

তাহলে কি আসল মাস্টারমাইন্ড তৌহিদ আফ্রিদি?

Image
  কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের  অভিযোগ রয়েছে। সম্প্রতি ‘ক্রাইম এডিশন’ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে—ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত। তবে এসবের ভিড়ে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সাথে তার সম্পর্ক। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে, মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না— এটি মুনিয়ার মৃত্যুর রহস্যকেও নতুন দিকে মোড় নিতে বাধ্য করছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন। তাছাড়া, আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ছুড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া...

ঘুমের সময় মুখ দিয়ে কেন লালা পড়ে, প্রতিকার কী

Image
  ঘুমের মধ্যে অনেকের মুখ থেকে লালা পড়ে। বিষয়টি স্বাভাবিক হলেও খুবই বিভ্রান্তকর। অনেকে এ সমস্যা থেকে মুক্তি চাইলেও জানেন না কী করতে হবে। উইকিহাউ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট কিছু নিয়ম ও অভ্যাসে পরিবর্তন করলেই মুক্তি পাওয়া যাবে এ অভ্যাস থেকে। চলুন জেনে নেওয়া যাক লালা পড়া বন্ধে কী করণীয়- চিত হয়ে ঘুমানোর অভ্যাস উপুড় বা কাত হয়ে ঘুমানোর ফলে মাধ্যাকর্ষণের টানে মুখ দিয়ে লালা বেরিয়ে যায়। এতে লালা গাল বেয়ে বালিশ এবং কখনো কখনো কম্বল পর্যন্ত পৌঁছে, যার ফলে বালিশ ও কম্বল ভিজে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চিত হয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। এ ছাড়া, রাতে কাত বা উপুড় হয়ে ঘুমিয়ে পড়া এড়াতে সচেতনভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

মারা গেলেন জামায়াত নেতা

Image
  সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনার মোনাফের ফার্ম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হত জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য এবং স্থানীয় মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম বলে জানা গেছে। ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মসজিদে এশার নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে পেকুয়া বাজারে যাওয়ার পথে মোনাফের ফার্ম নামক স্থানে পৌঁছলে একই সড়কে বাইম্যাখালী সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাফেজ জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এ সময় হাফেজ জাহাঙ্গীর আলমের নাক এবং কান দিয়ে রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ‎মঙ্গলবার বেলা ১১ট...

হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

Image
  বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবার ভারতে গোপন বৈঠক করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা।আর এই অস্থিতিশীল করার জন্য করা হয়েছে কমিটি জে কমিটির প্রধান জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসি. হাসিনাকে বাদ দেওয়া হয় গত ১৫ই জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হলেও জানা গেছে, সম্প্রতি। আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে। বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বৈঠকের কথা জানান তিনি।জুলকারনাইন সায়ের জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সহিংসতায় যুক্ত হওয়া শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগের একটি গোপন বৈঠক গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে শুধু আওয়ামী লীগের শীর্ষ নেতারাই নয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাদেরও উপস্থিতি দেখা গেছে।বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অসীম কুমার উকিল, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রাব্বানী, লেখক ভট্টাচার্য, শেখ ওয়ালি আসিফ ইনান, সিদ্দিকী,নাজমুল আলম। এছাড়া বৈঠকে উপ...

হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার!

Image
  বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল সয়াবিন, পাম অয়েলের বাজার স্থিতিশীল। দেশেও যে পরিমাণে সয়াবিন, পাম অয়েল আমদানির পাশাপাশি পাইপ লাইনে রয়েছে তাতে আসন্ন রমজানে সংকট হওয়ার কথা নয়। কিন্তু হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার! রমজানের এক মাস আগেই ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর সেই পুরোনো পথে হাঁটছেন। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক সপ্তাহে বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে। শুধু তাই নয়, খুচরা বাজারে চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে এই অবস্থা। খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ পাচ্ছেন না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোক্তাদের। সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রতি বছরই মিলাররা রমজানের আগে তেলের দাম বাড়ানোর জন্য একই কাজ করে। পাইকারি, ডিলার ও খুচরাবাজারে সয়াবিনের সরবরাহ কমিয়ে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে। পরে দাম বাড়িয়ে দেয়। এবারও একই পথে তারা হাঁটছেন বলে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশে ভোজ্য তেলের...

একশনে নামবে সেনাবাহিনী যে ঘোষণা দিলেন সেনাপ্রধান

Image
    দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অ্যাকশনে নামার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সেনাবাহিনী উপযুক্ত সময়ে মাঠে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের বিষয়ে সেনাপ্রধান কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের উস্কানিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে বরং পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি বাহিনীর সদস্যদের আহ্বান জানান। নিরপেক্ষতা ও জনগণের প্রত্যাশা নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। তিনি সেনা সদস্যদের আইন অনুযায়ী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি আ...

গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা

Image
  বেশ কয়েক দিন ধরেই পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন, পাত্রী কে, কেনই বা তিনি ফের বিয়ে করলেন-এসব নিয়ে কানাঘুষা চলছিল নানা মহলে। তবে সবকিছু স্পষ্ট হয় গতকাল বুধবার।এদিন রাতে ‘সম্পত্তির লোভে দুই সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে রনি’ শিরোনামে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন ইলিয়াস। সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথপোকথনের একটি অডিও রেকর্ডও ফাঁস করেন তিনি। এছাড়া ফারজানাকে কিভাবে রনি বিয়ে করেছিল, কেন বিয়ে করেছিল, কেন তাকে ডিভোর্স দিয়েছে-এসব বিষয় তুলে ধরেছেন ইলিয়াস।আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও।তবে ফারজানা-রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর। স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল- ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন, রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করে নাই। সে জানতো আমার স্বামী আছে। তবে সে আমাকে বিয়ের কথা বলত। আমি বললতাম- আমার তো স্বা...

হঠাৎ করে বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন ড. ইউনুস

Image
  রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসাথে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে। সবুক পোস্টটিতে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এর ব্যাখ্যায় সরকার বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। শেষ পর্যন্ত এই সংস...

১০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জেনে নিন

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তবে ৩০০ আসনের মধ্যে প্রায় ১০০ আসনে কারা প্রার্থী হবেন—তা অনেকটাই চূড়ান্ত। বাকি ২০০ আসনের জন্য মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দেড় হাজারেরও বেশি। প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করা বিএনপির জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। দলীয় হাইকমান্ডের নির্দেশে এবার প্রার্থীর ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে ১০০ আসনে তরুণ নেতাদের প্রাধান্য দেবে দলটি। বিএনপি সব সময় প্রতি আসনে অন্তত তিনজন করে সম্ভাব্য প্রার্থী ঠিক করে রাখে। এখন নতুন করে সংযোজন-বিয়োজন করে অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। নির্বাচনের তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের থেকে অধিকতর গ্রহণযোগ্য প্রার্থীদের নিয়ে সারা দেশে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। তারপর সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি। না হলে সব আসনেই এককভাবে নির্বাচন করবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সম্ভাব্য প্রার্থীরা...

অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে

Image
  চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াখরুজ্জামান। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছিলেন— কাদা ছোড়াছুড়ি ও হানাহানি চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবুও নির্বাচন ঘিরে দলগুলোর মধ্যে ক্রমেই বিরোধ বাড়ছে। সেনাপ্রধান তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি ২০২৬ সালে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চান এবং সেনা সদস্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চান। সেই লক্ষ্যেই তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। তার এই বক্তব্য তখনই রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। কিন্তু চার মাস পর সেই শঙ্কাই যেন বাস্তবে রূপ নিচ্ছে। নির্বাচন কাউন্টডাউন শুরু হতেই বিরোধ আরও তীব্র আকার নিয়েছে। জামায়াতে ইসলামি বলছে, তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এনসিপি দাবি তুলেছে বিচার সংস্কার ছাড়া ভোট গ্রহণ মেনে নেবে না জনগণ। অন্যদিকে বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের দাবিতে অনড়...

মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন, জানা গেল আসল কারণ

Image
  প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলো থেকে চটজলদি প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ দিয়েছে ঢাকা। মধ্যরাতে সেগুনবাগিচার তরফে ওই মৌখিক নির্দেশনা যায় ওয়াশিংটন, দিল্লি, বেইজিং রিয়াদসহ দুনিয়াজুড়ে থাকা বাংলাদেশ মিশনগুলোর দায়িত্বপ্রাপ্তদের কাছে। সেই সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চলভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। মধ্যরাতে প্রতিবেশি একটি দেশের মিশন এবং তার আগে সেগুনবাগিচা থেকে প্রেসিডেন্টের ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সূত্র মতে, অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না। সূত্র: মানবজমিন

ব্রেকিং নিউজ: সরকারের জরুরী নির্দেশনা জারি!

Image
  দেশের ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া ডিজিটাল নামজারি পদ্ধতি শিগগিরই সারাদেশে বিস্তৃত হবে বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে যেসব জমির এখনো নামজারি (মিউটেশন) হয়নি, সেসব মালিকদের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দলিল থাকলেই এখন আর জমির মালিকানা প্রমাণ হবে না—নতুন আইনের আওতায় দলিলের পাশাপাশি নামজারি থাকা আবশ্যক। জমি বিক্রি, ওয়ারিশে হস্তান্তর বা খাজনা পরিশোধ—কোনোটিই সম্ভব হবে না। জমির মালিকানা নিয়ে পরবর্তীতে আইনি জটিলতায় পড়তে হতে পারে। সরকারি সূত্র মতে, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩” কার্যকর হওয়ার পর শুধুমাত্র দলিল দেখিয়ে জমি রেকর্ডে নেওয়ার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দলিল এবং নামজারি—উভয়ই জমির মালিকানার জন্য বাধ্যতামূলক। নামজারির আবেদন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে এবং সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা। আবেদনকারীদের মোবাইলে এসএমএস করে শুনানির তারিখ জানানো হবে। যদি কেউ সঠিক ডকুমেন্টস থাকার পরও নামজারি না পান, তাহলে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর...

হঠাৎ জাতীয় নির্বাচন নিয়ে একি বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন। শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় ড. মুহম্মদ ইউনূস গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জোড় চেষ্টা চালাচ্ছেন। বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই। আমার কাজ হল একটি গ্রহণযোগ্য, পরিষ্কার, উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।’ প্রধান উপদেষ্টা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এটি কখনও সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা। নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি। একটি লক্ষ্য ছিল সংস্কার। অনেক কিছু সংস্কারের প্রয়োজন। কারণ, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদিসহ যেসব ব্যবস্থা পেয়েছি, তার সবই ছিল জালিয়াতির। সবকিছুর ছিল অপব্যবহার এবং শোষণ, যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। ওই সরকার এই সুয...

পদত্যাগ করতে পারেন ড. ইউনূস, কারণ যা জানা গেল

Image
  বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন ১৮ এবং ৭৩ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে। এবারের নির্বাচনও ফেয়ার, সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে। কারণ, বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কমপিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেনইস্টে ১০০ প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। ১৩০-১৩৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। ফুয়াদ আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে, আমরা এগুলোতে একমত হয়েছি, বাস্তবায়ন কীভাবে হবে? বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তা...

এক যুবতী মেয়ে এবং প্রেমিক জিনের সত্য ঘটনা। জিন মেয়েটিকে গর্ভবতী করল…

Image
  এক ইসলামিক নৈতিক গল্পে বর্ণিত হয়েছে এক অনাথ যুবতীর জীবন থেকে নেওয়া ঘটনা, যেখানে সে করুণাবশত এক দশ বছরের ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দেয়; পরবর্তীতে জানা যায়, সেই ছেলে আসলে একজন জিন, যে মানুষের রূপ নিয়ে তার জীবনে প্রবেশ করেছে। সময়ের সাথে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয় এবং জিনটি তাকে গর্ভবতী করে, ফলে মেয়েটি চরম বিপদের মুখে পড়ে। গল্পটির মাধ্যমে ইসলামে জিনের বাস্তব অস্তিত্ব, তাদের সাথে ঘনিষ্ঠতা বা সম্পর্কের নিষেধাজ্ঞা, এবং নৈতিক সীমারেখা ভেঙে যাওয়ার ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে, যাতে মানুষ সতর্ক হয় ও ঈমান দৃঢ় রাখে। এক ইসলামিক নৈতিক গল্পে বর্ণিত হয়েছে এক অনাথ যুবতীর জীবন থেকে নেওয়া ঘটনা, যেখানে সে করুণাবশত এক দশ বছরের ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দেয়; পরবর্তীতে জানা যায়, সেই ছেলে আসলে একজন জিন, যে মানুষের রূপ নিয়ে তার জীবনে প্রবেশ করেছে। সময়ের সাথে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয় এবং জিনটি তাকে গর্ভবতী করে, ফলে মেয়েটি চরম বিপদের মুখে পড়ে। গল্পটির মাধ্যমে ইসলামে জিনের বাস্তব অস্তিত্ব, তাদের সাথে ঘনিষ্ঠতা বা সম্পর্কের নিষেধাজ্ঞা, এবং নৈতিক সীমারেখা ভেঙ...

এইমাত্র পাওয়া: শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন

Image
  পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, একাধিক প্রদেশেও কম্পন টের পাওয়া গেছে। আফাদ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে। কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিন তলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আফাদের জরুরি দল ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির প্রাথমিক নিরীক্ষণ শুরু করেছে। তবে এখনো কোন...

ভাইরাল সেই ভিডিওটির আসল ঘটনা জানা গেল

Image
  শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা হচ্ছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে। তবে সরজমিনে জানা গেছে আসল ঘটনা। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ১০ বছর যাবত অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে ক্লান্ত-পরিশ্রান্ত বৃদ্ধ তার স্ত্রীর প্রাকৃতিক কাজ সাড়ারা জন্য কিনে আনেন প্লাস্টিকের একটি কমোড চেয়ার। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠানে গর্ত করেন শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামের খলিলুর রহমান। এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে ক্ষোভে স্ত্রীকে টেনে-হিঁচড়ে ওই গর্তে কাছে নিয়ে এসেছেন, এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বৃদ্ধের নাতি খোকন মিয়া। খোকন মিয়া তার নানীকে উদ্ধার না করে ভিডিও ধারণ করেন এবং তার নানাকে বিভিন্নভাবে প্ররোচনা দেন। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদের সরিয়ে নেন। ফেসবুকে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের ফেসবুক পেইজে ছড়িয়ে দেন খোকন মিয়া। সামান্য বিষয়কে বড...

এইমাত্র পাওয়া: আগুন ধরিয়ে দেয়া হলো এক এক করে ৭টি ট্রাকে, চরম উত্তেজনা

Image
  করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ভাইবোন প্রাণ হারিয়েছেন। রোববার (১০ আগস্ট) ভোরে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এরপরে সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় ২২ বছর বয়সী মাহনূর এবং ১৪ বছর বয়সী আহমেদ রাজা মারা যান। সেন্ট্রাল সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) জিশান শফিক সিদ্দিকী বলেন, ভোর সোয়া ৩টার দিকে একটি ডাম্পার ট্রাক একটি পরিবারের বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যার ফলে ২২ বছর বয়সী মাহনূর এবং তার ১৪ বছর বয়সী ভাই আহমেদ রাজা নিহত হন এবং তাদের ৪৮ বছর বয়সী বাবা শাকির আহত হন। আরও পড়ুনঃ এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেন। আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে। পরে পুলিশ চালককে আটক করে নিয়ে যায়। সিদ্দিকী বলেন, পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং আগুন নেভানোর জন্য দমকল বাহিনীকে ডাক...

বিএনপি সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী জানা গেল

Image
  তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে। সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র: চ্যানেল২৪

সাতজন নি'হতের ঘটনায় ঘুমিয়ে পড়া চালকের ভাগ্যে যা ঘটলো

Image
  নোয়াখালীতে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ মডেল থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি মাইক্রোবাস চালক এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে। এর আগে গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতরা হলেন- বাহার উদ্দিনের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লা...

এইমাত্র পাওয়া: সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

Image
  মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময়ের মধ্যে। শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল...

স্বামী দেশে ফেরার কথা শুনে স্ত্রীর কাণ্ড, বড়ি খেয়ে উ’ত্তেজনায়

Image
  স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজে’লার লংগাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামের প্রবাসী শাকিল মিয়ার স্ত্রী জনু আক্তার শাশুড়ির সাথে বসবাস করতেন। শাকিল মিয়ার পরামর্শে জনু আক্তার গফরগাঁওয়ে এসে শাশুড়ির স’ঙ্গে বসবাস শুরু করেন। বিয়ের সময় জনু আক্তারের স্বা’স্থ্য খুবই কম ছিল। শাকিল মিয়া দেশে ফিরে স্ত্রী’কে এতটা স্বা’স্থ্যহীন দেখে পছন্দ নাও করতে পারেন- এ আ’শঙ্কায় তিনি দীর্ঘদিন ধরে স্বা’স্থ্য বৃ’দ্ধির জন্য গরু মো’টা-তাজাকরণ বড়ি খেয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পরেন জনু আক্তার। পরে ঘুমের মধ্যেই তিনি মা’রা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পাগ’লা থানার অফিসার ই’নচার্জ শাহিনুজ্জামান খানের নেতৃত্বে পু’লিশ মৃ’তের লা’শ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ম’র্গে প্রেরণ করে। — পাগ’লা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, লা’শ উ’দ্ধারের সময় ঘরে গরু মো’টা-তাজাকরণ ট্যাবলেটের খালি প্যাকেট পাওয়া গেছে। ধারণা করছি গৃহবধু স্বা’স্থ্য বৃ’দ্ধির জন্য এই ট্যাবলেট খেতেন। ঘুমের মধ্যেই মা’রা গেছেন তিনি। লা’শ ম’র্গে প্রেরণ করা হয়েছে। ম’য়নাত’দন্ত রি...