দেশে স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস, ভরিতে বাড়লো যত টাকা

 


সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দামে রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৪০০ দিরহামের গণ্ডি ছাড়িয়ে গেছে। বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কোনো সাময়িক উত্থান নয় বরং মধ্যম ও দীর্ঘমেয়াদে এই দামই হতে পারে স্বর্ণবাজারের ‘নতুন স্বাভাবিক’। খবর খালিজ টাইমস-এর।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ৪০০.২৫ দিরহামে বিক্রি হয়েছে। একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৩৭০.৭৫ দিরহাম।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৩,৩০৬ মার্কিন ডলার, যা আগের দিনের তুলনায় ০.১৩ শতাংশ বেশি।

মূল্যবৃদ্ধির কারণ
বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে একাধিক বৈশ্বিক কারণ- বাণিজ্যিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, সুদের হারের নিম্নগতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান স্বর্ণ মজুদের প্রবণতা।

ট্রাম্পের শুল্কনীতি ও বাজারে অনিশ্চয়তা
সেঞ্চুরি ফিনান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের অনির্দেশ্য শুল্কনীতি এবং বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বৈশ্বিক বাজারে ঝুঁকি বাড়িয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো নিরাপদ সম্পদের প্রতি ঝুঁকছেন।’

তিনি জানান, ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত আইফোনে ২৫ শতাংশ এবং ইউরোপীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন, যদিও তা আপাতত স্থগিত রয়েছে। ‘এমন অনিশ্চয়তা স্বর্ণের স্থায়ী চাহিদা তৈরি করছে।

তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৭০০ ডলার এবং ২০২৬ সালের মাঝামাঝি তা ৪ হাজার ডলারে পৌঁছাতে পারে।

সূত্র: news24bd.tv

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।