খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্থগিত, জানুন সর্বশেষ খবর

 



 এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আগমনে কিছুটা বিলম্ব ঘটতে পারে। প্রাথমিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি সমস্যা’র কারণে তা সময়মতো পৌঁছাতে নাও পারে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে বহন করার জন্য পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন করলে সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে তথ্য জানানো হবে।

ঢাকায় পৌঁছে জুবাইদা রহমান সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, এই প্রক্রিয়ার কারণে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল ১০টার পর হতে পারে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, ইনশাআল্লাহ, কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। পাশাপাশি কয়েকজন বিদেশি চিকিৎসকও তার সঙ্গে যাচ্ছেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।