সূত্রপাত যেখান থেকে ! চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি—আকাশে ধোঁয়ার কালো মেঘ

শাহজালালে ভয়াবহ আগুন, সূত্রপাত যেখান থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট; তাদের সঙ্গে আছে নৌ ও বিমানবাহিনী। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

আরও পড়ুন

শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে।

বিমানবন্দরের ভেতরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদামঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। এ সময় অনেকেই দৌড়ে বাইরে বের হয়ে আসেন। আগুন লাগার সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়।

উপস্থিত অনেকেই জানান, আগুনের তীব্রতা এত বেশি যে দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল।

জানা গেছে, বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস এবং বেসরকারি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে।
দাউ দাউ করে জ্বলছে শাহজালালের আগুন, চার ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন।

শনিবার (১৮ অক্টোবর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুনের তীব্রতা দেখা যায়।

আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটকে কাজ করতে দেখা গেছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়াও, ঢাকা ওয়াসার একের পর এক পানির গাড়ির মাধ্যমে ফায়ার সার্ভিসকে পানি দিতে দেখা গেছে। একইসঙ্গে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়।

আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জন আনসার সদস্য এবং সাতজন ফায়ার সার্ভিসে সদস্য রয়েছেন। শনিবার বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে এখন পর্যন্ত এক হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের ৭ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরইমধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
 
এখন পর্যন্ত ফ্লাইট রেডারে শাহজালাল বিমানবন্দরে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে। আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।

শাহজালালে ভয়াবহ আগুন, সূত্রপাত যেখান থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট; তাদের সঙ্গে আছে নৌ ও বিমানবাহিনী। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

আরও পড়ুন

শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে।

বিমানবন্দরের ভেতরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদামঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। এ সময় অনেকেই দৌড়ে বাইরে বের হয়ে আসেন। আগুন লাগার সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়।

উপস্থিত অনেকেই জানান, আগুনের তীব্রতা এত বেশি যে দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল।

জানা গেছে, বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস এবং বেসরকারি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।