২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন

  


দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে মাঠ দখলে রাখা যায়।

দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার রাতে শেষ হয়েছে। হাইকমান্ড প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে এবং দলীয় ঐক্য রক্ষা করার নির্দেশ দিয়েছে। শীর্ষ নেতারা বলছেন, ঐক্য বিনষ্ট হলে দল সংকটে পড়বে এবং কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের এককথায় অনুরোধ করেছেন, ঐক্য ধরে রাখতে হবে এবং ধানের শীষের ইমেজ সজাগভাবে রক্ষা করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে।

বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যাতে না হয়, তা নিয়েই হাইকমান্ড বৈঠক করেছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।