মারা গেছেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, বিনোদন অঙ্গনে শোকের ছায়া

 

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে জানা যায় শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর তিনি অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’ এবং আরও অনেক কালজয়ী চলচ্চিত্রে দেখা যাত ডায়ানকে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।