বিশেষ বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

 


বহু প্রতীক্ষিত 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানের প্রাক্কালে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশের সব টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমকে এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেওয়া এক বার্তায় ড. ইউনূস জনগণকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, "আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন—বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে—অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।"খেলার সামগ্রী

ঐক্যের শক্তির বার্তা:

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এই অনুষ্ঠান দেশবাসীর ঐক্যের প্রতীক। তাঁর ভাষ্য, "আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।"

ড. ইউনূস দেশবাসীকে এই ঐতিহাসিক দিনটি একসাথে উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, "এখন সময় আমাদের একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার।"

অনুষ্ঠানের সময়সূচি:

জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো, এরপর কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করবেন।

সূত্র: আরটিভি

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।