এইমাত্র পাওয়াঃ নবীন-প্রবীণে ২শ আসনের তালিকা প্রস্তুত বিএনপির দেখে নিন নাম সহ লিস্ট
দলের নবীণ-প্রবীণের সমন্বয়ে প্রাথমিকভাবে প্রায় ২শ আসনে একক প্রার্থীর তালিকা করছে বিএনপি। এই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক থাকছে নারী প্রার্থী। একক প্রার্থীর তালিকা প্রস্তুতের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে জনপ্রিয়তা, ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলনে ভূমিকা ও শারীরিক সক্ষমতা। চলতি মাসের মাঝামাঝিতে তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে এই বার্তা দেওয়া হবে।
প্রাথমিক প্রার্থীর তালিকায় দলের মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জনপ্রিয় নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোনো রাজনীতি প্রবীণ-নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না। এখানে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রার্থী দেওয়া হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবেন- তাদের মনোনয়ন দেওয়া হবে। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের অধীনে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে দেশে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি ও তার মিত্ররা। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় দলটি। গুরুত্বপূর্ণ নেতারা বলেন, এসব নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কী ভূমিকা ছিল তা-ও দেখা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে আসনভিত্তিক ঐক্য গড়তে তফসিল ঘোষণার আগে এই তালিকা করা হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ড তিনশ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে। সেক্ষেত্রে প্রাথমিক তালিকার কোনো প্রার্থী যদি এলাকায় আশানুরূপ অবস্থান তৈরি করতে না পারেন অথবা দলের শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রমে অংশ নেন তাহলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন আনা হতে পারে। তার আগ পর্যন্ত সংশ্লিষ্ট আসনের সকল দলীয় কার্যক্রম সবুজ সংকেত পাওয়া প্রার্থীর চাহিদা অনুযায়ী হবে। এদিকে দলের সবুজ সংকেতের আশায় দলের নীতিনির্ধারকদের সঙ্গে লবিংয়ের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সম্ভাব্য তরুণ প্রার্থীরা। প্রবাসী নেতারাও অনেকে দেশে এসে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

Comments
Post a Comment