ব্রেকিং নিউজঃ পালাতে গিয়ে আ.লীগের মুরাদ গ্রেপ্তার

 


বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুরাদ হোসেন ভূঁইয়া।

 তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক।

 বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হন মুরাদ।

 এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।