বিএনপির ৩ নেতা বহিষ্কার



 দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নরসিংদী জেলাধীন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার এবং ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশা।

মঙ্গলবার (০৮ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।