এত বড় প্রতিষ্ঠানের আড়ালে দেহ ব্যবসা! আসল সত্য প্রকাশ

 


এই ধরণের পরিস্থিতির শিকার আমাই জীবনে প্রথম হয়েছি। আমারও অনেক কিছু শেখার আছে। আমি তো কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসি নাই। আমরা করতে করতে শিখছি। সেক্ষেত্রে আমাদের ভুল হতেই পারে। ’প্রতারণার অভিযোগে বেশ আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি। অনলাইনে বিক্রির পাশাপাশি রাজধানীতে কয়েকটি শোরুমে পোশাক এবং কসমেটিক্স বিক্রি করেন তিনি। সেখানকার এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গুলশানে অবস্থিত প্রধান শোরুম ‘সানভীস বাই তনি’ সিলগালা করে দেয়। এর প্রেক্ষিতেই মঙ্গলবার (১৪ মে) গণমাধ্যমকে এমনটা বলেন তনি। অভিযোগকারী অ্যাডভোকেট লুবনা সম্পর্কে তিনি বলেন, উনি অনেক ভালো একজন ক্রেতা। তার সঙ্গে আজ আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা একসঙ্গে একটি লাইভও করেছি। অভিযোগ করে তিনি নিজেই আপসেট হয়ে গেছেন, কারণ এরপর থেকেই মানুষ আমাকে নিয়ে এত এত রসালো নিউজ, বাজে কথা, ব্যক্তিগতভাবে আক্রমণ করে চলছে ক্রমান্বয়ে। আমার থেকে বেশি তিনি এটা নিয়ে কষ্ট পেয়েছেন।


গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তনি বলেন, অভিযোগ প্রমাণের আগেই রসালো হেডলাইনে ভিউ বাড়ানোর জন্য নিউজ করা কতটা যৌক্তিক তা আমি জানি না। আমি সাধারণ কোনো ব্যবসায়ী হলে এত নিউজ হতো না। শুধুমাত্র আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি দেখে অনেকে আমাকে পছন্দ করে না, আবার আমাকে অনেকেই আইডল মানে। এখন কেউ আমাকে পছন্দ নাই করতে পারে, তাই বলে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এত বাজে এবং নোংরা কথা বলা এগুলোর যৌক্তিকতা আমি জানি না। তিনি আরও বলেন, এমনও আমি দেখেছি কেউ কেউ বলেছে, উনি মনে হয় এই ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করেন। এখন আপনারাই বলেন, যে মানুষটা প্রায় ২৫০ জন কর্মী নিয়ে এত বড় প্রতিষ্ঠান চালায় তার কি আর দেহ ব্যবসা করার দরকার আছে? ফেসবুকে আসলে মানুষ কিছু চিন্তা করে লিখে না, মনে যা আসে তাই বলে দেয়। তাই বলে গণমাধ্যমও প্রতারণার অভিযোগ তুলে নিউজ বানালো, এতে আসলে আমার ইমেজ নষ্ট হয়েছে। আমাকে বিব্রতকর পরিস্থিতি তে পড়তে হয়েছে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।