দেশে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ

 


২০২৫ সালের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত গাইডলাইন অনুসারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের বর্তমান দামই বহাল থাকবে।

রোববার (২৯ জুন) বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুলাই মাসেও জুন মাসের নির্ধারিত দামই কার্যকর থাকবে। এর ফলে নতুন করে দাম বাড়ছে না।

জুলাই মাসে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম হবে:

* ডিজেল: ১০২ টাকা

* কেরোসিন: ১১৪ টাকা

* পেট্রোল: ১১৮ টাকা

* অকটেন: ১২২ টাকা

এই দামগুলো ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

এর আগে, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর মার্চ মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে সরকার। এই প্রক্রিয়ায় প্রতি মাসে নতুন মূল্য হালনাগাদ করা হয়।

এছাড়া, একই নিয়মে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।