কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে

 


অনেক সময় দেখা যায়, একই জায়গায় অবস্থান করলেও একজন মানুষ প্রচণ্ড গরম অনুভব করছেন, অন্যজন আবার বেশ স্বস্তিতে আছেন। অনেকেই মনে করেন—এর পেছনে রক্তের গ্রুপের ভিন্নতা দায়ী হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটি কতটা সত্য?

এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ভারতের চিকিৎসক ডা. নারেন্দ্র সিংলা। তার মতে, রক্তের গ্রুপ ও গরম বা ঠান্ডা অনুভব করার মধ্যে সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি।

তবে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপে কোষের গঠনগত কারণে সেগুলো তাপজনিত চাপ থেকে কিছুটা সুরক্ষা পেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, এইচ এবং এ অ্যান্টিজেনযুক্ত কোষগুলো গরমের প্রতিক্রিয়ায় কিছুটা সহনশীল হতে পারে। এর পেছনে ভূমিকা রাখে গ্লাইকোসাইলট্রান্সফারেজ নামের একটি এনজাইম, যা কোষের সুরক্ষা বাড়াতে সহায়ক।

অন্যদিকে, ডা. বাদল তাওরি জানান, ‘O’ গ্রুপের মানুষের শরীরে অ্যাড্রেনালিন হরমোন তুলনামূলক বেশি থাকায় গরমের সময় তাদের দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তারা বেশি গরম অনুভব করতে পারেন। অপরদিকে, ‘A’, ‘B’ বা ‘AB’ গ্রুপের মানুষদের দেহে রক্ত চলাচল ও রোগ প্রতিরোধ ব্যবস্থার কিছু পার্থক্য থাকায় তারা তুলনামূলকভাবে গরমে কিছুটা সহনশীল হতে পারেন। তবে এই বিষয়গুলো এখনো পর্যাপ্ত গবেষণায় প্রমাণিত হয়নি।

রক্তের গ্রুপ যদিও গরম-ঠান্ডা অনুভূতির প্রধান কারণ নয়, তবে তা কিছু নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেমন, ‘O’ গ্রুপের মানুষের হৃদরোগ বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম থাকে। আবার ‘A’ ও ‘AB’ গ্রুপের ব্যক্তিদের পাকস্থলী বা অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।