অবশেষে গ্রেপ্তার সাবেক ডিবিপ্রধান হারুনের….!

 


সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের সহযোগী এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২৭ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রের জিএম ফারহান ইশতিয়াক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদের। সোমবার সকালে তাকে আদালতে তোলা হয়

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২১ জানুয়ারি রমনা থানায় জুলফিকার আলী নামে এক ব্যবসায়ী বাদী হয়ে আবু সাদেককে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন-সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিবি পুলিশের সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম। এছাড়া অজ্ঞাত আসামি ৫-৭ জন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সূত্র ধরে এক নম্বর আসামি আবু সাদেকের নেতৃত্বে ও ডিবিপ্রধান হারুন অর রশিদের হুকুমে আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকার আলীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দেয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। পরে আরও দুবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণসহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।