সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মহার্ঘ ঘোষণা

 


সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করছে অর্থ বিভাগ। এতে বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে নতুন এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেতে পারেন সর্বোচ্চ ২০% ভাতা, আর ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে ১০ বা ১৫ শতাংশের প্রস্তাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০ মে’র বৈঠকে।মহার্ঘ ভাতা কার্যকর হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারি কর্মীদের বেতন-ভাতায় বরাদ্দ ছিল প্রায় ৮৩ হাজার কোটি টাকা, যা বাড়তে পারে প্রায় ৯৭ হাজার কোটি টাকায়।

এর আগে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ দীর্ঘদিন ধরে মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিল। পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, “সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়, তবে ভাতার হার আরও বাড়ানো যেত।”

অর্থনীতিবিদদের কিছু আপত্তি থাকলেও সরকার এবার দৃঢ়ভাবে এগোচ্ছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের দিকে। এই ভাতা চালু হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিল হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অষ্টম বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫% বেতন বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয়। তবে এবার সেটির পরিবর্তে মুদ্রাস্ফীতি সমন্বিত নতুন এই মহার্ঘ ভাতা চালু করা হতে পারে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।