নির্বাচনের তারিখ জানালেন প্রেস সচিব



 প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেছেন, ৩০ জুন সুনির্দিষ্ট ডেট। নির্বাচন এর বাইরে যাবে না।নির্বাচনের তারিখ জানালেন প্রেস সচিব

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেস সচিব।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, তিনটি দল সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সে জায়গা থেকে সরকারের কাছ থেকে এ সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে?

এর জবাবে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। ... এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এককথার মানুষ।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রতিনিধিদল।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।