ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

 


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

বুধবার (২১ মে) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে আব্দুল জব্বার লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

এর আগে, মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।